Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ে কার্ডধারীদের মধ্যে টিসিবির পণ্য বিতরণ

 

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।

 

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নে স্বল্প আয় ও সুবিধাবঞ্চিত কার্ডধারীদের মধ্যে ন্যায্য মূল্যে টিসিবির পন্য বিতরণ করা হয়েছে।

(৭ ফেব্রুয়ারি ২০২৩) মঙ্গলবার সকাল ১১ টায় বাকশীমূল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে টিসিবির পন্য বিক্রয় উদ্বোধন করেন বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম ঠিকাদার ও টিসিবির পন্য বিক্রির ডিলার ও রাজাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তফা।

এসময় উপস্থিত ছিলেন পরিষদের প্যানেল চেয়ারম্যান রকিবুল ইসলাম মেম্বার,শিল্পী আক্তার মেম্বার,আবু জাহের মেম্বার,জাতীয় সাংবাদিক সংস্থা’র সভাপতি গাজী জাহাঙ্গীর আলম জাবির ও সাধারণ সম্পাদক গীতিকবি আক্কাস আল মাহমুদ হৃদয় ও টিসিবির পন্য বিক্রির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ।

প্রত্যেক কার্ডধারীর মধ্যে ৪২০ টাকা প্যাকেজে এক কেজি চিনি, দুই কেজি মসুর ডাল,দুই লিটার সয়াবিন তেল কাডধারী ৯ শ ৪২ জন স্বল্প আয়ের ও সুবিধাবঞ্চিত কার্ডধারীদের মধ্যে ন্যায্য মূল্যে টিসিবির এসব পন্য প্রদান করা হয়।যা আগামী রমজান মাস পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান ডিলার মোঃ মোস্তফা।

Daily Frontier News