Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ে উঠান বৈঠক ও পথসভা ব্যস্ত চার চেয়ারম্যান প্রার্থী

 

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।

কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পরপরই জমজমাট প্রচারণায় ব্যাস্ত সময় পার করছেন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা কারী চার প্রার্থী।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আখলাক হায়দার (ঘোড়া), উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. রেজাউল করিম ( দোয়াত কলম), কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য তারেক হায়দার (টেলিফোন), উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান ( আনারস) প্রতিক নিয়ে পথসভা ও উঠান বৈঠক, সভা সমাবেশে ব্যস্ত সময় পাড় করছেন।

প্রতিদিন চার প্রার্থী দিন ও রাতে তাদের কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে উপজেলায় বিভিন্ন ইউনিয়নের
পাড়া- মহল্লার হাট বাজারে মিছিল শেষে পথসভা ও উঠান বৈঠক করেছেন।

বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ২৯মে অনুষ্ঠিত হবে । এ নির্বাচনকে সামনে রেখে বুড়িচং রাজনৈতিক মাঠ সরগরম হয়ে উঠেছে।
আখলাক হায়দার (ঘোড়া),তারেক হায়দার (টেলিফোন) সম্পর্কে আপন বড় -ছোট ভাই। এরা পরস্পর ভাই হলেও কেউ কাউকে ছাড় দিচ্ছেন না।

Daily Frontier News