Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ে ইসলাম ব্রিকস ফিল্ডের লাইসেন্স না থাকায় ১ লাখ টাকা জরিমানা

মোঃ আবদুল্লাহ বুড়িচং।।

 

কুমিল্লার বুড়িচংয়ে মেসার্স ইসলাম ব্রিকস ফিল্ডে বিএসটিআই এর লাইসেন্স না থাকায় এবং ইট এর সাইজ নির্ধারিত মাপের চেয়ে কম থাকার অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ৩০জানুয়ারি উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর এলাকায় মেসার্স ইসলাম ব্রিকস ফিল্ডে বিএসটিআই এর লাইসেন্স না থাকায় এবং ইট এর সাইজ নির্ধারিত মাপের চেয়ে কম থাকার অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার বাবুল সাহা (৬০) কে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ছামিউল ইসলাম। একাজে সহযোগিতা করেন বুড়িচং থানা পুলিশের দেবপুর ফাঁড়ির পুলিশ সদস্য, বিএস টি আই কর্মকর্তা এবং বুড়িচং ভারেল্লা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ। জনস্বার্থে উপজেলা প্রশাসন এর এমন অভিযান অব্যাহত থাকবে।

Daily Frontier News