Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ে অসহায় শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

 

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লা বুড়িচং উপজেলার সদরে অবস্থিত গ্রীণ বাংলা কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্যোগে অসহায় শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল ৪ এপ্রিল বৃহস্পতিবার বুড়িচং বাজারে গ্রীণ বাংলা কম্পিউটার ট্রেনিং সেন্টারে এ উপহার বিতরণ করা হয়।
এসময় অসহায় গরীব দরিদ্রদের মাঝে পেন্ট, গেঞ্জি, জুতা বিতরণ করা হয়েছে।
গ্রীণ বাংলা কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক ও সাংবাদিক মোঃ আবদুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি বুড়িচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজু রহমান, বাংলাদেশ সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক মো. আলমগীর হোসেন বাচ্চু, তরুন সমাজ সেবক আতাউর রহমান সানি।
এসময় আরো উপস্থিত ছিলেন, রাব্বি,শাকিল,কামরুল, আল আমিন,মীর হোসেন,দেলেয়ার,জিতু,ফাহিম প্রমুখ।

Daily Frontier News