Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ে অবৈধভাবে গোমতি নদীর মাটি কেটে নেওয়াই মাটি ব্যবসায়ীর সহযোগী ৭ দিনের কারাদণ্ড

 

মোঃআবদুল্লাহ বুড়িচং।।

কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের মিথিলাপুর গ্রামে গোমতি নদীর চরের অবৈধভাবে মাটি কেটে নেওয়া মাটি ব্যবসায়ীদের সহযোগিতাকারী মো: মোস্তফা (৩০) নামে এক অপরাধীকে মোবাইল কোর্ট আইনে ৭ ( সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বুড়িচং উপজেলার সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম।

গত বৃহস্পতিবার রাতের আধারে মাটি কেটে নিতে মাটি ব্যবসায়ীরা তাকে বুড়িচং উপজেলার পরিষদে মোবাইল কোর্ট এর গাড়ি এবং ম্যাজিস্ট্রেট কখন অভিযানে বের হয় সে তথ্য দিয়ে সে মাটি ব্যবসায়ীদের সহযোগিতা করত এবং এর বিনিময়ে সে মাটি ব্যবসায়ী দের থেকে আর্থিক সুবিধা পেত বলে স্বেচ্ছায় দোষ স্বীকার করে।

একাজে সহযোগিতা করেন বুড়িচং থানা পুলিশের চৌকস টিম ও আনসার সদস্যগণ।

সহকারী কমিশনার ভূমি মোঃ ছামিউল ইসলাম বলেন
কৃষি জমির মাটি, নদীর চরের মাটি, পাহাড়- টিলা, রাস্তা, বাঁধ এবং গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় অবৈধ মাটি ব্যবসায়ী দের বিরুদ্ধে উপজেলা প্রশাসন এর এমন অভিযান অব্যাহত থাকবে।

Daily Frontier News