Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ে পুকুর থেকে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

মোঃ আবদুল্লাহ প্রতিনিধি।।

কুমিল্লা বুড়িচং উপজেলা সদরের জগতপুরে পুকুরে ডুবে ৬ষ্ঠ শ্রেনির পুষ্প আক্তার মারা গিয়েছে । পুষ্প আক্তার তার নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে যায় বলে জানান স্থানীয়রা।

সে বুড়িচং সদর হরিপুর গ্রামের শিপন মিয়ার মেয়ে। সে বুড়িচং রহিমা খাতুন বালিকা মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনির ছাত্রী।

জানা যায় দুপুরে পুষ্প আক্তারের নানার বাড়ির পাশের পুকুরে ৩ জন পুকুরে পড়ে যায় । ২ জন পুকুর থেকে উঠতে পারলেও পুষ্প আক্তার উঠতে পারেনি। রাত ৯ টা ৩০ মিনিটে চাঁদপুর থেকে ডুবুরি এসে পুকুর থেকে লাশ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী মোঃ ইকবাল হোসেন জানান স্থানীয়রা সারাদিন পুকুরে নেমে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। ডুবুরি এসে লাশ উদ্ধার করার পর এলাকায় কান্নার রোল পড়ে যায়।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ আবুল হাসানাত খন্দকার জানান বুড়িচং জগতপুরে পুকুরে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যুর বিষয়টি আমি শুনেছি।

Daily Frontier News