Daily Frontier News
Daily Frontier News

বুড়িচংয়ের শ্রীমন্তপুরে ৩য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

 

বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি।।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) ও ফাতেহা-ই- ইয়াজদাহম উপলক্ষে এবং আনন্দপুর-শ্রীমন্তপুর পশ্চিমপাড়ার কবরবাসীর স্মরণে ৩য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল গতকাল ৮ মার্চ, শুক্রবার বুড়িচং উপজেলার

শ্রীমন্তপুর উত্তর পাড়া (বিজিবি রোড) আনন্দপুর ,কালিকাপুর বাজারের পূর্ব পাশে মাওঃ মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এর উপস্থাপনায় অনুষ্ঠিত হয়।

উক্ত মাহফিলে তাকরীর পেশ করেন,

বিশিষ্ট নাত খাঁ, আলোড়ন সৃষ্টিকারী বক্তা হাফেজ মাওলানা আব্দুল হালিম ক্বাদেরী, বরুড়া, কুমিল্লা, হযরত মাওলানা সাইয়্যেদ রোম্মান বিন-হুসাইনী,খতিব- বাইতুল ফালাহ জামে মসজিদ, পাঁচথুবী, কুমিল্লা, মুফতি মাওলানা ক্বারী মোঃ এমদাদুল হক ফারুকী,ইমাম- শ্রীমন্তপুর জামে মসজিদ ও হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ ইউসুফ রেজা , শিক্ষক গাউছিয়া সুন্নিয়া ক্যাডেট মাদ্রাসা ও ইমাম আনন্দপুর পশ্চিমপাড়া সালাম শাহ্ জামে মসজিদ, বুড়িচং, কুমিল্লা।

শ্রীমন্তপুর -আনন্দপুর পশ্চিমপাড়া যুব সমাজ আয়োজিত মাহফিলে কয়েকশত মুসল্লির অংশগ্রহণে ঐদিন বাদ আসর থেকে মধ্য রাতব্যাপী চলে।পরে মিলাদ, কিয়াম ও দেশ জাতির কল্যাণ কামনা করে দোয়া, মোনাজাত ও তাবারুক বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

Daily Frontier News