বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন মাষ্টার (৭০) হৃদয় রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীনে গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২.০৫ মিনিটে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরন করেন ( ইন্না লিল্লাহি ওয়া -…….রাজিউন)।মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে নাতি নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
শুক্রবার বিকাল ৩ টায় মরহুমের নিজ গ্রাম উপজেলার রাজাপুর ইউনিয়ন এর চড়ানলের হাসানিয়া ঈদগাহ মাঠে প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম, বুড়িচং থানার ওসি মোঃ মারুফ রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স। পরে ওই ঈদগাহ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত এবং পরে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে শোক জানিয়েছেন কুমিল্লা -৫ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর খান চৌধুরী, ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু জাহের, উপজেলা ত্রান ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ শাহ আলম,বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মুক্তি যোদ্ধা কমান্ডার শাহজাহান চেয়ারম্যান, সহ-সভাপতি মোঃ আবুল হাসেম মেম্বার,ইঞ্জিনিয়ার মোঃ আল আমিন, জিএম এন জাকারিয়া, অধ্যক্ষ আবু সালেক মোঃ সেলিম রেজা সৌরভ, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক এহতেশামুল হাসান ভূইয়া রুমি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট আ হ ম তাইফুর আলম,অধ্যক্ষ মোঃ মাসুদ আলম, আওয়ামী লীগ নেতা নোয়াব মিয়া মাষ্টার, শেখ সাদী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম মাষ্টার চেয়ারম্যান, আলহাজ্ব মোঃ আবু তাহের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, হাজী মোঃ বিল্লাল হোসেন চেয়ারম্যান,উপজেলা যুবলীগ নেতা এবং উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান, যুবলীগ নেতা আরিফুর রহমান উজ্জ্বল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ পারভেজ খান, যুগ্ম সম্পাদক আবু নেছার দাগু, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, সৈয়দ আহাম্মদ, সাজ্জাদ হোসেন মাষ্টার, জামশেদ আলম।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics