Daily Frontier News
Daily Frontier News

বিয়ের দাবিতে কক্সবাজার থেকে প্রেমিকের বাড়ি নবীনগরে প্রেমিকা

 

মাসুম মির্জা নবীনগর ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কক্সবাজার থেকে মিম আক্তার নামে জনৈক নারী (২৫) প্রেমের টানে ভোরে চলে এসেছে।

মিম আক্তার কক্সবাজারের টেকনাফ থানার সেরামগঞ্জ গ্রামের হানছরপাড়ার নাজির আহাম্মেদের মেয়ে।

মিম আক্তারের বরাতে জানা যায়, বিদ্যাকুট গ্রামের সুরুজ মিয়ার ছেলে অলিউল্লাহ নামক এক ছেলের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক তার। বিয়ের কথার বলে শারীরিক সম্পর্ক করলেও এখন বিয়ে করতে অস্বীকৃতি জানান অলিউল্লাহ। এই কারনে মিম আক্তার বিয়ের দাবিতে কক্সবাজার থেকে নবীনগরে চলে এসেছেন।

Daily Frontier News