Daily Frontier News
Daily Frontier News

বিনামূল্যে পাট বীজ পেল কালীগঞ্জের ১০০ কৃষক

 

দলিল উদ্দিন গাজীপুর

পাট বীজ বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় স্থানীয় ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ মার্চ) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এ কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।

কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান। একে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম। এ সময় উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তারাসহ স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

২০২৩-২৪ অর্থ বছরে মৌসুমে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে। প্রতিজন কৃষককে এক বিঘা জমি চাষের জন্য এক কেজি করে ১০০ জন কৃষককে বিনামূল্যে বিজেআরআই তোষাপাট-৮ জাতের বীজ বিতরণ করা হয়।

Daily Frontier News