আলমগীর হোসেন বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে।
১১ই ফেব্রুয়ারি (রবিবার) সকাল ১০ ঘটিকায় প্রতিষ্ঠানের হল রুমে প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও আব্দুল কুদ্দুস মাষ্টারের পরিচালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মেহেদী হাসান খান শাওন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুন, অফিসার ইনচার্জ (তদন্ত) হাসান জামিল, স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান,মাওলানা মোহাম্মদ মোখলেছুর রহমান, জেলা আওয়ামীলীগ নেতা কাজী হারিছুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটন, সাধারণ সম্পাদক মো জিয়াদুল হক বাবু, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জিতু মিয়া, রফিকুল ইসলাম মাষ্টার ও প্রবাসী সমাজ কল্যাণ সংসদের সাধারণ সম্পাদক কাজী নিয়াজ উদ্দিন প্রমুখ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics