আলমগীর হোসেন বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া:-
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সাবেক কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে ঢাকা সমাবেশ শেষে ফেরার পথে গাজীপুরে নিমর্ম ও পৈশাচিক চালিয়ে মর্মান্তিক হত্যার প্রতিবাদে বিজয়নগরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোজ বোধবার (৩০ এপ্রিল) বিকাল ৫ টায় উপজেলায় মানববন্ধন আয়োজন করেন বিজয়নগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদ।
মানববন্ধনে সভাপতিত্বে মাওলানা ক্বারী মুনছুর আলী ও মাওলানা হামিদুর রহমান সিরাজীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুফতী খাজা আরিফ শাহ, মুফতী এনামুল হক, জাকিউর রহমান, মুফতী দেলোয়ার হোসেন, হাফেজ মোর্দেশ আলম আশেকী নুরুল আমিন, হাফেজ ইকবাল,মাওলান মহিউদ্দিন, মাওলানা সফিকুল ইসলাম নুরী, হাফেজ সাবেদ খান,হাফেজ আব্দুর রহমান, হাফেজ ওয়াসিম মিয়া প্রমুখ।
বক্তারা বলেন মাওলানা রইস উদ্দিন হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানান।
পরে মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বেড় হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে এসে সমাপ্ত হয়।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics