Daily Frontier News
Daily Frontier News

বিজয় নগরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমান আদালতে ৩০ হাজার টাকা অর্থদণ্ড 

 

মোঃ শাহিন চৌধুরী বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়াঃ- 

.     জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ ইং, আগামী ৫ ই জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে বিজয়নগর উপজেলা নির্বাচনী প্রচার-প্রচারণা তুঙ্গে, প্রচার-প্রচারণা আচরণবিধি লঙ্ঘন হচ্ছে অহরহ, এর এই ধারাবাহিকতায় ৩১শে মে ২০২৪ইং বিজয়নগর উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মো: আল জাবের (আনারস মার্কা) এর সমর্থক জনাব রাজবীকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে মোটর শোডাউন করার দায়ে “উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬” এর সংশ্লিষ্ট বিধি লঙ্ঘনের অপরাধে ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।

.      উপস্থিত প্রার্থী ও সমর্থকদের নির্বাচনী আচরণ বিধিমালা যথাযথ ভাবে প্রতিপালনের জন্য নির্দেশনা প্রদান করা হয়।ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। নগদ ৩০ (ত্রিশ) হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয় ।

.     উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মোহাম্মদ মোজাহেরুল হক,সহকারী কমিশনার (ভূমি)বিজয়নগর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া
ও বিজয়নগর উপজেলা নির্বাচনের নির্বাচনি আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

Daily Frontier News