Daily Frontier News
Daily Frontier News

বিজয়নগর সাজ সজ্জায় রঞ্জিত গণপূর্তমন্ত্রীর সংবর্ধনায়

আলমগীর হোসেন বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়াঃ-

.     জেলা ব্রাহ্মণবাড়িয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর বিজয়নগর উপজেলায় আগমন ও গণসংবর্ধনা উপলক্ষে পথে পথে ব্যানার ফেস্টুন আর তোরণে সেজেছে রাস্তার দুপাশ। শুভেছা, অভিনন্দন আর স্বাগত জানিয়ে রং-বেরঙের ব্যানার- ফেস্টুন ছেয়ে গেছে বিজয়নগরের  চারপাশ। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী (এমপি) কে বরণ করতে বিজয়নগর উপজেলা এ সব আয়োজন।

.     দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নিযুক্ত হওয়ার পর শুক্রবার (২ ফেব্রুয়ারী) বিকাল ৩ ঘটিকায় নিজ নির্বাচনী এলাকা বিজয়নগর উপজেলা প্রথম সফর উপলক্ষে গণপূর্তমন্ত্রী কে সংবর্ধনা দেওয়ার জমজমাট প্রস্ততি নেওয়া হয়েছে।

.     মন্ত্রীর আগমনে উপজেলা দলীয় সকল নেতা কর্মী সহ সাধারণ মানুষের আনন্দমুখর ও বিভিন্ন কাজে ব্যস্ত দেখা যাচ্ছে। প্রস্তুত করা হয়েছে বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ। বন্টন করা হচ্ছে দায়িত্ব পালনের ভলেন্টিয়ার। শৃঙ্খলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ স্থানীয় নেতা কর্মীদের।

.    এ বিষয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মেহেদি হাসান খান (শাওন) বলেন, মাননীয় মন্ত্রী মহোদয়ের আগমনে ও মন্ত্রী হওয়ার প্রথম পদায়নে আমরা সকলেই আনন্দিত এবং প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ, মন্ত্রী মহোদয়ের আগমনের সংবর্ধনার প্রস্তুতি নিয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে প্রশাসনের সকল কর্মকর্তা  সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা হয়েছে।

Daily Frontier News