Daily Frontier News
Daily Frontier News

বিজয়নগর থানা পুলিশ কর্তৃক ১ বছরের সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার

 

ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্ট :-

.      জেলা ব্রাহ্মণবা‌ড়িয়ার বিজয়নগ‌রে সাজাপ্রাপ্ত এক আসামী‌কে গ্রেফতার ক‌রে‌ছেন বিজয়নগর থানা পু‌লিশ । গ্রেফতারকৃত ব‌্যত্তি হ‌লেন উপ‌জেলার বিষ্ণুপুর ইউ‌নিয়‌নের ছতরপুর গ্রা‌মের মৃত তোতা মিয়া ভূইয়ার ছে‌লে মোঃ আব্দুল হক ভূইয়া (৫৬) তার বিরু‌দ্ধে সিআর ৪৭৮/১৮ ( বিজয়নগর ) না‌মে মামলা র‌য়ে‌ছে ।২০২১ খ্রিঃ ডি‌সেম্বর মা‌সের ৩০ তা‌রি‌খে ৪২০ ধারায় দুষী সাব‌্যস্ত হ‌য়ে ১ বছর সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জ‌রিমানা ও অনাদা‌য়ে আ‌রো ৩ মাস বিশ্রম কারাদ‌ন্ডে দ‌ন্ডিত হন।


.      ২৭ মে সোমবার দুপুর ১ টার সময় এস আই গিয়াস উ‌দ্দিন তার স‌ঙ্গিয় ফোর্স নি‌য়ে তার বা‌ড়ি থে‌কে উক্ত সাজা প্রাপ্ত আসামী‌কে গ্রেফতার করেন ।

.     এ বিষ‌য়ে বিজয়নগর থানার অ‌ফিসার ইনচার্জ, মোঃ আসাদুল ইসলাম ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জানান, তা‌কে গ্রেফতার ক‌রে আদাল‌তে সোপর্দ করা হ‌য়ে‌ছে ।

Daily Frontier News