Daily Frontier News
Daily Frontier News

বিজয়নগর থানা পুলিশ কর্তৃক ৫৩ বোতল ফেনসিডিল সহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্টঃ-

.    জেলা ব্রাহ্মণবাড়িয়া ৪ঠা মার্চ ২০২৪ খ্রি. তারিখ ২২.৩০ ঘটিকার সময় বিজয়নগর থানাধীন ০৩ নং ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর সাকিনে পাইকপাড়া টু মির্জাপুরগামী সড়কে, বিজয়নগর থানা কর্মরত সেকেন্ড অফিসার এস আই মনির হোসেন এর নেতৃত্বে এএসআই প্রদীপ দাস সহ সঙ্গীয ফোর্স নিয়ে, জনৈক আবুল আলিমের বাড়ীর উত্তর পাশে পাকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা কালে ধৃত আসামী-(১)আল আমিন (৪০), পিতা- আঃ সালাম, মাতা- মিলন বেগম, সাং-কামালমুড়া,(২) বায়জিদ (২২), পিতা-নুর ইসলাম,মাতা-সালমা বেগম, উভয় ইউপি-পাহাড়পুর,থানা-বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া‘দ্বয়ের সনাক্ত ও দেখানো মতে তাহাদের হেফাজত হইতে ৫৩ বোতল ফেন্সিডিল সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করে।

.    উক্ত বিষয়ে বিজয়নগর থানা মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে । আসামিদ্ধয় কে কোর্টে সোপর্দ প্রক্রিয়াধীন।

.    এ বিষয়ে বিজয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ আসাদুল ইসলাম আমাদের মিডিয়া প্রতিনিধিকে জানান, মাদকের বিষয়ে আমরা আপোষহীন । মাদক বিরোধী অভিযান চলছে চলবে । বিজয়নগরবাসী সঠিক তথ্য উপাত্ত দিয়ে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাই।

Daily Frontier News