ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্টঃ-
. জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা কর্মরত এস আই (নিরস্ত্র)/জসাব মোঃ ইউসুফ আলী মজুমদার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ মাদকবিরোধী অভিযান পরিচালনা কালে ২ই মার্চ ২০২৪ খ্রি. তারিখ ০০.৫০ ঘটিকার সময় ১০নং পাহাড়পুর ইউনিয়নের চানপুর সাকিনস্থ চানপুর খেলার মাঠের পূর্ব উত্তর কোনে।
. ধৃত আসামী- মোঃ রেজাউল করিম (২৮), পিতা-মৃত আব্দুল গফুর,মাতা- মৃত নুরজাহান বেগম, স্ত্রী-রোজিনা আক্তার, সাং-চানপুর (চানপুর প্রাইমারী স্কুলের পশ্চিম পার্শ্বে বাড়ী),০৮ নং ওয়ার্ড, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া এর সনাক্ত ও দেখানো মতে তাহার হেফাজত হইতে ০৪(চার) কেজি গাঁজা সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করে।
. বিজয়নগর থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলার অজু করা হয়। আসামী কে কোর্টে সোপর্দ করা হয় ।
. এ বিষয়ে বিজয়নগর থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ আসাদুল ইসলাম আমাদের মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে,আমরা দায়িত্ব পালনের সচেষ্ট আছি ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics