ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্টঃ-
. জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা কর্মরত এস আই (নিরস্ত্র)/মোঃ ইসাহাক মিয়া, সঙ্গীয় ফোর্স সহ ৭ই মার্চ ২০২৪ খ্রি. তারিখ ১৭.৪৫ ঘটিকার সময় বিজয়নগর থানাধীন ০৬ নং পত্তন ইউপিস্থ ফুলবাড়িয়া সাকিনে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে ধৃত শিরিন (৪৮), স্বামী-মৃত খায়রুল সরকার, সাং- ফুলবাড়িয়া, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া এর বসত ঘরের পশ্চিম পার্শ্বের কক্ষে খাটের নীচ হইতে মাদক ব্যবসায়ী ধৃত আসামী- মোসাঃ শিরিন আক্তার (৪৮), স্বামী-মৃত খায়রুল সরকার, সাং-ফুলবাড়িয়া, থানা- বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া এর সনাক্ত ও দেখানো মতে তাহার হেফাজত হইতে নারী কনস্টেবল দ্বারা বিধি মোতাবেক ৮ (আট) কেজি গাঁজা উদ্ধার করে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করে।
. এ বিষয়ে বিজয়নগর থানা মাদক দ্রব্য আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।আসামি কোর্ট হাজতে সোপর্দ প্রক্রিয়াধীন ।
. উক্ত বিষয়ে বিজয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আসাদুল ইসলাম এর নিকট মিডিয়া প্রতিনিধি জানতে চাইলে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স কাজ করে যাচ্ছি । সঠিক তথ্য-উপাত্ত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য বিজয়নগর বাসি সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাই ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics