Daily Frontier News
Daily Frontier News

বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী মোঃ আল জাবের (জাবেদ)এর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা

 

ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্টঃ-

.    জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৫ই জুন ২০২৪ ই,রোজ বুধবার,সকাল ৮ ঘটিকা হইতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ।

.      জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের হল রুম গঙ্গাসাগর সভাকক্ষে ১২ই মে রোজ রবিবার বেলা ১২ঃ২৭ মিনিট সময় অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন ও রিটার্নিং কর্মকর্তা বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ই। বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী মোঃ আল জাবের (জাবেদ)এর মনোনয়ন পত্র উপস্থিত জেলা নির্বাচন কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়া, ভারপ্রাপ্ত কর্মকর্তা বিজয়নগর থানা, সকল চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী,সকল প্রস্তাব কারী ও সমর্থন কারী ও সাংবাদিকদের উপস্থিতিতে বৈধতা ঘোষণা করেন ।

.    বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ইং মনোনয়ন পত্র রিটার্নিং কর্মকর্তার নিকট অনলাইনে দাখিলের শেষ তারিখ ৯ই মে, রোজ বৃহস্পতিবার ২০২৪ ইং । রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ ১২ই মে ২০২৪ইং রোজ রবিবার । মনোনয়ন পত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১৩ই মে হইতে ১৫ই মে ২০২৪ইং রোজ সোমবার, মঙ্গলবার,বুধবার পর্যন্ত। আপিল নিষ্পত্তি ১৬ই মে হইতে ১৮ মে ২০২৪ইং বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার পর্যন্ত । প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ই মে ২০২৪ইং রোজ রবিবার । প্রতীক বরাদ্দ ২০শে মে ২০২৪ইং রোজ সোমবার । ভোট গ্রহনের তারিখ ৫ই জুন ২০২৪ইং রোজ বুধবার। ভোট গ্রহণের সময় সীমা সকাল ৮ঃ০০ ঘটিকা হইতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হবে ।

Daily Frontier News