Daily Frontier News
Daily Frontier News

বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভাইস চেয়ারম্যান মহিলা প্রীতি খন্দকার প্রকাশ হালিমা আক্তার (পদ্মফুল) গুম

 

আলমগীর হোসেন বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়াঃ-

.      জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা পরিষদ সাধারন নির্বাচন ২০২৪ইং ৫ ই জুন নির্বাচন হবে।

.       সূত্রে জানা যায়,মাসুদ মিয়া (৪৬), পিতা- আঃ হামিদ, মাতা- রোকেয়া বেগম, সাং- খাটিংগা, ইউপি- পাহাড়পুর, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া স্বাক্ষরিত স্ত্রী প্রীতি খন্দকার প্রকাশ হালিমা আক্তার (৩৫), পিতা-মৃত তাজুল ইসলাম, মাতা- শাহানা আক্তার, সাং- খাটিংগা, ইউপি- পাহাড়পুর, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া আগামী ৫ই জুন২০২৪ইং তারিখের, বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনের মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্ম ফুল মার্কা নিয়া এলাকায় নির্বাচনি প্রচারনা শুরু করে। প্রীতি খন্দকার প্রকাশ হালিমা আক্তার, ২৮শে মে ২০২৪ইং তারিখ, দুপুর অনুমান-১.৪৫ ঘটিকার সময় বিজয়নগর থানাধীন হরষপুর ইউনিয়নের দেওয়ান বাজার এলাকায় নির্বাচনি প্রচারনা করিতে গেলে উক্ত স্থান হইতে নিখোজ হইয়া যায়। প্রীতি খন্দকার হালিমা আক্তার কে সম্ভাব্য সকল স্থানে খোজাখুজি করিয়াও তাহার কোন সন্ধান পাওয়া যায় নাই। উক্ত বিষয়ে মাসুদ বাদী হইয়া বিজয়নগর থানায় একটি সাধারন ডায়েরী করে। যাহার জিডি নং- ১৩৪৩, তারিখ- ২৯শে মে ২০২৪ ইং। মনে হয় প্রীতি খন্দকার হালিমা আক্তারের জনপ্রিয়তা দেখিয়া ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষের লোকজন গুম করিয়াছে।

.      এ বিষয়ে মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী প্রার্থী, প্রীতি খন্দকার প্রকাশ হালিমা আক্তার এর স্বামী, মাসুদ মিয়া রিটার্নিং অফিসার বিজয়নগর উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ ইং ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ব্রাহ্মণবাড়িয়া এর মাধ্যমে নির্বাচন কমিশনারের হস্তক্ষেপ কামনা করেন।

.        উক্ত বিষয়ে বিজয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আসাদুল ইসলাম মিডিয়া প্রতিনিধিকে বলেন, বিষয়টি নিয়ে থানায় জিডি হয়েছে, উদ্ধার ও রহস্য উদঘাটনের জন্য আমাদের টিম মাঠ পর্যায়ে দ্রুততার সাথে কাজ করছে। আমাদের তদন্ত চলমান আছে। বিষয়টি রহস্যজনক।

Daily Frontier News