ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্টঃ-
. জেলা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা ৩ নং ইছাপুরা ইউপিস্হ মির্জাপুর গুচ্ছগ্রামে ৩১শে মার্চ ২০২৪ইং দুপুর ১২ ঘটিকা সময় মারা-মারির ঘটনা
. তথ্য সূত্রে জানা যায়, উভয় পক্ষই একই গুচ্ছগ্রামে পাশাপাশি ঘরে বসবাস করে। জামির হোসেন গং এলাকার লাঠিয়াল, দাঙ্গাবাজ, সন্ত্রাসী, উশৃঙ্খল, পরসম্পদ লোভী ও আইন অমান্যকারী লোকজন। জামির হোসেন,শিপন মিয়া, খোকন মিয়া, রিপন মিয়া,বাছির মিয়া গং সহিত কাউছার গং টিউবওয়েল ব্যবহার করার বিষয়ে নিয়া দীর্ঘদিন যাবৎ বিরোধ চলিয়া আসিতেছে। উক্ত বিরোধের জের ধরে। এরই ধারাবাহিকতায় ঘটনার তারিখ ও সময়ে জামির গং সহিত কাউসার গং টিউবওয়েল ব্যবহারের বিষয়ে নিয়া তর্ক-বিতর্ক হয়। তর্ক-বিতর্কের একপর্যায়ে জামির হোসেন নেতৃত্বে ও হুকুমে জামির হোসেন গং সহ অজ্ঞাতনামা ব্যক্তিগন বিধি বহির্ভূত অসৎ উদ্দেশ্যে জনতাবদ্ধে হাতে রাম দা, গরু জবাই করার বড় ছুরি, চাইনিজ কুড়াল, লোহার শাবল, লোহার রড, কাঠের রোল ইত্যাদি দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে কাউসার গং বসত ঘরের সামনেদাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করে অনধিকার প্রবেশ করিয়া কাউসার গং নাম ধরিয়া ডাকা-ডাকি ও অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।
. উক্ত সময় কাওসারের ভাই রুবেল মিয়া,প্রতিবাদ করা মাত্র জামির হোসেন গং, রুবেল মিয়া কে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি মারপিট শুরু করে। উক্ত সময় শিপন মিয়া র হাতে থাকা রাম দা দিয়া হত্যার উদ্দেশ্যে রুবেল মিয়ার মাথা বরাবর স্বজোরে কোপ মারিলে উক্ত কোপ রুবেল মিয়ার মাথার সামনের দিকে বাম পার্শ্বে পরিয়া হাড়-মাংস কাটিয়া মারাত্মক রক্তাক্ত গ্রিভিয়াস জখম করে।। খোকন মিয়া র হাতে থাকা লোহার শাবল দিয়া হত্যার উদ্দশ্যে রুবেল মিয়া মাথা বরাবর বারি মরিলে, রুবেল মিয়া হাত দিয়া ফিরাইলে উক্ত বারি রুবেল মিয়া বাম হাতের কব্জিতে পরিয়া হাড় ভাঙ্গা ফেকচার জখম করে। উক্ত সময় রিপন মিয়া র হাতে থাকা লোহার রড দিয়া হত্যার উদ্দেশ্যে রুবেল মিয়া র মাথা বরাবর স্বজোরে বারি মারিলে উক্ত বারি রুবেল মিয়া ডান হাতের দাফনায় পরিয়া হাড় ভাঙ্গা জখম করে। বাছির মিয়া র হাতে থাকা লাল গামছা দিয়া রুবেল মিয়ার গলায় পেচ মারিয়া স্বজোরে টানা মারিয়া শ্বাসরোধ করত: হত্যার চেষ্টা করে। ইহাতে রুবেল মিয়া রক্ত বমি করে। এহেন ঘটনার সংবাদ পেয়ে কাউসার ও আকতার হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে রুবেল মিয়া কে বাঁচানোর চেষ্টা করিলে জামির, শিপন,খোকন, রিপন,বাছির সহ অজ্ঞাতনামা ব্যক্তিদ্ধয, কাউসার রুবেল আক্তার সহ অন্যান্যদের কে এলোপাথাড়ি পিটাইয়া সমস্ত শরীরে নীলা-ফুলা জখম করে। এ সময় রুবেলের প্যান্টের পকেটে থাকা নগদ ১২,০০০/-টাকা খোকন মিয়া অসৎ উদ্দেশ্যে নিয়া যায়। জখমীরা বাঁচার জন্য ডাক-চিৎকার করিলে আশেপাশে থাকা লোকজন আসিয়া, কাউসার রুবেল ও আক্তার কে হাসপাতাল নিয়ে যায় ।
. এ বিষয়ে বিজয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জনাব মোঃ আসাদুল ইসলাম মিডিয়া প্রতিনিধিকে বলেন, থানায় মামলা হয়েছে।এজাহার ভুক্ত আসামী খোকনকে মিয়া কে গ্রেপ্তার করে কোর্ট হাজতের সোপর্দ করা হয়েছে। ঘটনাস্থলে পরিস্থিতি শান্ত রয়েছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics