Daily Frontier News
Daily Frontier News

বিএমইউজে’র আয়োজনে ময়মনসিংহে হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টারঃ-

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি রবিন বরকত উল্লাহ সাধারণ সম্পাদক তসলিম সরকারের নেতৃত্বে ময়মনসিংহে হতদরিদ্র শীতার্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি ২০২৪) তারিখে বিকাল ৪ ঘটিকায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশন কৃষ্ণচূড়া চত্বরে দুই শতাধিক শীতবস্ত্র কম্বল দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান। তিনি বলেন প্রতিবছরের ন্যায় এবারও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হচ্ছে, শীতের তীব্রতা অনুসারে কম্বল বিতরণ অব্যাহত থাকবে।

Daily Frontier News