তানজিনা আক্তার উর্মি
বান্দরবান
বান্দরবান রোয়াংছড়ি উপজেলাধীন সদর ইউনিয়ন এর অন্তর্গত পাইক্ষ্যংপাড়ার এক অসহায় পরিবারকে বান্দরবান সেনা জোনের সহযোগিতায় মুমূর্ষ শিশুকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।
অসহায় এই পরিবারের ভুক্তভোগী শিশুটি দীর্ঘদিন যাবত দুরারোগ্য চর্ম রোগে আক্রান্ত হয়ে কষ্টের দিনাপাত করছে। বান্দরবান সেনা জোন সংবাদ পাওয়া মাত্র তাৎক্ষণিক ভাবে পরিবারসহ শিশুটিকে বান্দরবান সদর হাসপাতালের মাধ্যমে চিকিৎসা সহায়তা শুরু করে এবং শিশুটির সার্বিক চিকিৎসা ব্যয়ভার সেনাজোন বহন করবে বলেও জানান।
রোগীর নাম- খ্রিস্টিয়াং বম, পিতার নাম -পিথর বোম কারবারি, মাতার নাম -মাঙ্গাই পাংখুয়া, বয়স ১৪ দিন, পাইখং পাড়া রোয়াংছড়ি। ১৪০০ ঘটিকার সময় বান্দরবান সদর হাসপাতালে আসেন কর্তব্যরত ডাক্তার জুয়েল ত্রিপুরা দেখেন এবং বান্দরবান সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি করে রাখেন কর্তব্যরত ডাক্তার যে চিকিৎসা দেন সে ঔষধ গুলো বাহির থেকে ক্রয় করে দেয়া হয় এবং পরবর্তী যেকোনো ধরনের সহযোগিতা সেনা জোন থেকে করা হবে।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics