Daily Frontier News
Daily Frontier News

বাক‌লিয়া থানা পু‌লিশ,বিশেষ অভিযানে গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

 

মাসুদ পারভেজ

গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার
চট্টগ্রাম: ৭ কেজি গাঁজাসহ মো. বোরহান প্রকাশ আরিফ (২৬) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে বাক‌লিয়া থানা পু‌লিশ।

শ‌নিবার (২ মার্চ) নগরের নতুন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভি‌ত্তিতে বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ কর্ণফুলী বিসিএস হাউজিং সোসাইটিতে একতা প্লাস্টিক ফ্যাক্টরির ভিতর অভিযান চালিয়ে আরিফকে ৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

বাক‌লিয়া থানার ওসি আকতাব হোসেন বলেন, গাজাসহ গ্রেপ্তার মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।ডো

Daily Frontier News