Daily Frontier News
Daily Frontier News

. ফাঁকি

 

 

মোহাম্মদ মফিজ উদ্দিন ভূঁইয়া
অফিসার ইনচার্জ (ওসি)
চন্দ্রগ্ন্জ হাইওয়ে থানা লক্ষ্মীপুর

 

ভাবছি জীবন পুরোটাই ফাঁকী
থেমে নেই তার ধান্দাবাজি।
জীবন বাঁচাতে জীবন সাজাতে
কর্ম করতেও মানুষ রাজি।।

ঘুমিয়ে আছি আর উঠব কিনা
মেলতে পারব কিনা আঁখি,
বলি এটা আমার ওটা আমার
মিছে দুনিয়ায় সবই মেকি।।

কর্মের সাধনা কর্মের বাসনা
এটাই মানুষের আসল পুজি,
পৃথিবীটা শুভংকরের ফাঁকী
স্রস্টার দেওয়া বিধান খুঁজি।।

রংঙ্গের দুনিয়া রংঙ্গিন ফানুস
প্রতিযোগিতায় বুনি বাড়ী ঘর,
নাটাই হাতে যিনি ছাড়ছে সুতো
তিনি শ্রষ্টা আজব কারিগর।।

জীবন শেষে এসে দেখি ভাই
হিসেব নিকেশ অনেক বাকী,
পুরো জীবনে যতটুকু করেছি
জীবনের পুরোটাই ফাঁকী।।

Daily Frontier News