স্টাফ রিপোর্টার :-
নন-লাইফ বীমা খাতে ইতিবাচক৷ ভুমিকা পালন করার প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পনী লিমিটেড সর্বোচ্চ ক্রেডিট রেটিং “AAA” অর্জন করেছে।
১১ ফেব্রুয়ারী ২০২৩ রাজধানী ঢাকার গুলশানস্হ শুটিং ক্লাবে মেজবান অনুষ্ঠিত হয়।
কোম্পানীর চেয়ারম্যান, পরিচালকবৃন্দ, শেয়ারহোল্ডারবৃন্দ, সরকারী-বেসরকারী কর্মকর্তাগন, বিভিন্ন ব্যাংক কর্মকর্তাগন, বীমাগ্রাহক ও ব্যবসায়ীগণ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শুভানুধ্যায়ী ও সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গগন উক্ত মেজবান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আগত অতিথিবৃন্দকে ম্যারাথন আপ্যায়ন চলে। কোম্পানীর এ ধরনের মনোমুগ্ধকর ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজনে সন্তোষ প্রকাশ করেন আগত অতিথিরা।
সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে আইসক্রিম, কফি ও চায়ের আড্ডায় ব্যাতিক্রমধর্মী এই মেজবান মিলন মেলা ও আড্ডায় পরিনত হয়।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics