Daily Frontier News
Daily Frontier News

পিরোজপুর জজ আদালতের সম্মেলন কক্ষে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

 

 

পিরোজপুর জেলা প্রতিনিধি‌:-

 

পিরোজপুর জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি কর্তৃক আয়োজিত “পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স” পিরোজপুর জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি)
উক্ত কনফারেন্স অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন পিরোজপুর জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ। কনফারেন্সে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাধবী রায়, পিরোজপুর জেলার পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম(পিপিএম), পুলিশ সুপার পিবিআই পিরোজপুর, পিরোজপুর জেলার সিভিল সার্জন সহ বিভিন্ন উপজেলার দায়িত্ব প্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিজ্ঞ বিচারকগণ, বিজ্ঞ পিপি ও বিশেষ পিপি এবং এপিপিবৃন্দ। আরো উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার সাতটি থানার অফিসার ইনচার্জগণ। এছাড়াও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য অধিদপ্তর, দুর্নীতি দমন কমিশন সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের অফিসারবৃন্দ। কনফারেন্সের আলোচকগন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং বিচার প্রার্থীদের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ একে অপরের পরিপূরক হিসেবে জড়িত রয়েছেন। তাই ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এবং মামলার দ্রুত বিচার ও নিষ্পত্তির লক্ষ্যে মামলার জট-নিরসনের ক্ষেত্রে বিচারিক কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বয়ে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উল্লেখ করা হয় যে আদালত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল। সেই সূত্র ধরে মানুষকে প্রকৃত বিচার পাইয়ে দেয়ার ক্ষেত্রে সভায় উপস্থিত সংশ্লিষ্ট সকলেই একটি টিম ওয়ার্ক হিসেবে কাজ করে যাচ্ছেন। আলোচনা শেষে সভাপতি উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Daily Frontier News