স্টাফ রিপোর্টার
আনন্দঘন পারিবারিক মিলন মেলা উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো নারায়ণগঞ্জ সম্মিলিত সাংবাদিক ঐক্য ফোরাম এর ব্যানারে ফ্যামিলি ডে নৌ ভ্রমন ২০২৩।
৬ জানুয়ারী সকাল ৯টায় নারায়ণগঞ্জ বিআইডাব্লিউটিএ এর ভিআইপি লঞ্চ ঘাট হতে চাঁদপুর মোহনায় পযন্ত এই আনন্দ নৌ যাত্রা শুরু হয়। সাংবাদিক পরিবার, আত্মীয় স্বজন ও কবি,সাহিত্যিক, গুণীজন সহ প্রায় ১০০০ জনের উপস্থিতিতে।
নারায়ণগঞ্জ সম্মিলিত সাংবাদিক ঐক্য ফোরাম নৌ ভ্রমন উদযাপন কমিটির আহ্বায়ক ও দৈনিক অপরাধ রিপোর্ট এর সম্পাদক খন্দকার মাসুদুর রহমান দীপু’র সভাপতিত্বে নৌ ভ্রমন আনন্দ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান ও দৈনিক সকালের যুগ্ম সম্পাদক লায়ন নূরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্হার কার্যকরী কমিটির সভাপতি আবুল বাসার মজুমদার,জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব মোঃ ফারুক হোসেন,
এ সময় বিবেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সম্মিলিত নাট্যকর্মী জোট এর সভাপতি মোঃ শাহজাহান, পুরাতন পাতা এর সম্পাদক ও প্রকাশক রমজান বিন মোজাম্মেল।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উদযাপন কমিটির সদস্য সচিব সাংবাদিক আরিফুজ্জামান আরিফ, মোঃশাহ আলম খন্দকার,,মোঃ শফিকুল ইসলাম আরজু, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির পর্যটন বিষয়ক সম্পাদক মোঃ সাজ্জাদ আহম্মেদ খোকন,মোঃ দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম নয়ন, গোলাম কিবরিয়া খোকন,,সম্রাট,সবুজ,শাহিন ওয়ারদে, মিঠুন মিয়া।
এ সময় নারায়ণগঞ্জ জেলার প্রবীন সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন ইজাজ কোরাইশি,আবুল হোসেন ,তোফাজ্জল হোসেন,ইয়াদী মাহমুদ, সাব্বির আহম্মেদ সেন্টু,ফতুল্লা প্রেসক্লাব এর সভাপতি মোঃ আব্দুল রহিম, সাধারণ সম্পাদক মাসুম, ফতুল্লা রিপোটার্স ইউনিটির সভাপতি নূরু মিয়া,বন্দর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি জিকে রাসেল,বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর আহবায়ক কাজী আনিসুল হক হীরা, কবিয়াল ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মাসুম রানা লাল। বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এর নেত্রীবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মৌচাক নারী কল্যাণ সমিতির সভাপতি জাহানারা বেগম,সোনিয়াদেওয়ান প্রিতী,সজিব,শিপন,রোজা,রীমা রায়,মাকছুদা ইয়াসমিন,সুমি বেগম । আরো উপস্থিত ছিলেন গণমাধ্যমের অনেক ব্যক্তিবর্গ।
দিন ব্যাপি এ আনন্দ উৎসবে সংঙ্গীত পরিবেশ করেন সম্মিলিত নাট্য জোট কর্মীর শিল্পীরা।
সন্ধ্যার পর শুরু হয় আকর্ষণীয় রেফেল ড্র । প্রথম বিজয়ী রেফেল ড্র পুরস্কার হিসেবে পান স্বর্ণের চেইন দ্বিতীয় পুরস্কার কানের দুল,তৃতীয় পুরস্কার এলইডি টিভি, চতুর্থ এনড্রোয়েড মোবাইল ফোন ও পঞ্চম পুরস্কার বাটন মোবাইল সেট সহ মোট ১৫ টি শুভেচ্ছা উপহার। সৌজন্য পুরস্কারে স্পন্সর করেন অনলাইন নিউজ পোর্টাল নারায়ণগঞ্জ টাইমস, বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ, কবিয়াল ফাউন্ডেশন ও কাব্য ছন্দ।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics