সাতক্ষীরা প্রতিনিধি
জনগুরুত্বপূর্ণ তালা পাটকেলঘাটা সড়কের কাজ চলছে অত্যান্ত নিম্নমানের
হাতের টানেই উঠে যাচ্ছে পিচ ধুলোর উপর দেওয়া হচ্ছে কেরোসিন মিশ্রিত বিটুমিন সড়কটি যথাযথ ভাবে সংস্কারের দাবী জানিয়েছেন সড়কে চলাচল কারীরা।
সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগ অফিস সুত্রে নওগা সদর থানার আমিনুল হক, নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান (৩৮৫০) মিটার রাস্তা সংস্কারের কাজ (৬২) লাখ টাকা টেন্ডারে পায়।
সোমবার ৪মার্চ সরেজমিন দেখা গেছে, সড়কটির ৫৮৫০ মিটার কাজের মধ্য ৫০০ মিটার কাজ অতি নিন্মমানের মধ্য দিয়ে শেষ হয়ে গেছে। ছোট বড় যানবাহনের চাকার সাথে উঠে যাচ্ছে পাথর, পুরাতন রাস্তার উপর ১২মিলি উচু করার কথা, শিডিউল অনযায়ী কাজ না করে নিজের খামখেয়ালীপনা ও দায় সারা ভাবে কাজ চালিয়ে যাচ্ছে।
সড়কে চলাচল কারী ভ্যান চালক লাভলু রহমান, বলেন, এই কাজে কঠিন দুর্নীতি হচ্ছে। আগেই ভালোছিল। এখন যা করছে ৭দিন ও টিকবে না। বাইক চালক শরিফুল ইসলাম বলেন, রাস্তার কাজের মান খুব বেশি হচ্ছে না। বাইকের চাকার
সাথে পাথর উঠে পায়ে গাড়ীতে বাড়ী খাচ্ছে। এ রাস্তা ২দিন ও থাকবে না।
পথচারী ইসলামকাটি ইউপি চেয়ারম্যান ফারুক বলেন, এই রাস্তা সংস্কারে ঠিকমতো বিটুমিন দেয়া হচ্ছে না। জনগণের প্রতিনিধি হিসেবে আমার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি যারা দায়িত্বে আছেন। সিডিউল অনুযায়ী সড়কটি সংস্কার করা উচিত বলে আমি মনে করি।
সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের এস ডি ই আরিফ মাহমুদের কাছে পাথর উঠে যাওয়া ও ধুলোর উপর কাজ করার প্রশ্ন ছুড়ে করে দিলে তিনি কোন প্রশ্নের উত্তর দিতে রাজি হননি।
সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের প্রধান কর্মকর্তা, কে এম শফিকুজ্জামান ফোনে জানান,রবিবার (৩মার্চ) কুমিরা বাজার মোড়ে পুরো রাস্তার কাজ একসাথে করায় যানবাহনের চাপে পাথর উঠে যায়। তখন আমি বিষয়টি জানতে পেরে গিয়ে রাস্তার এক সাইড খালি রেখে কাজ করার জন্য তাদেরকে পরামর্শ দিয়ে এসেছি।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics