Daily Frontier News
Daily Frontier News

পলাশ ডাংগা ইউনিয়ন যুবলীগ নেতা দেলুর বিরুদ্ধে দুদকের মামলা

 

রাসেল মোল্লা ক্রাইম রিপোর্টারঃ-

নরসিংদী পলাশ উপজেলার ডাংগা
ইউনিয়নের যুবলীগের সাবেক সভাপতি
শীর্ষ সন্ত্রাসী দেলু বাহিনীর প্রধান
দেলোয়ার হোসেন দেলুর বিরুদ্ধে মামলা
করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)
জ্ঞাত আয়বহির্ভূত ৮ কোটি ৯৫ লাখ ৩৫
হাজার ৯৮০ টাকার অবৈধ সম্পদ দখলে
রাখার অভিযোগে মামলাটি হয়। দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ে
সংস্থাটির সহকারী পরিচালক
সাইদুজ্জামান মামলাটি করেন।
দেলু পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের
কাজিরচর গ্রামের হাজি মো ঃ সুরুজ
আলীর ছেলে। এর আগে দেশের বিভিন্ন
জেলায় তার বিরুদ্ধে হত্যা, রাহাজানি,
ডাকাতি ও চাঁদাবাজিসহ ৩৯টি মামলা
রয়েছে। দুদকের মামলাসহ তার বিরুদ্ধে
এখন মামলার সংখ্যা ৪০।
ডাংগা ইউনিয়নের চেয়ারম্যান সাবের উল
হাই জানান, এমন কোনো অপরাধ নেই,
যা দেলু করেনি। এতিমখানার দেড় কোটি
টাকাও সে আত্মসাৎ করেছে। সম্প্রতি
দেলু বাহিনীর সদস্যরা প্রকাশ্যে মামুন
নামে এক প্রতিবন্ধী যুবককে কুপিয়ে
হত্যা করে।
পলাশ থানার ওসি ইখতিয়ার উদ্দিন
জানান, পলাশ থানায় দেলুর বিরুদ্ধে কোনো
মামলা নেই। তবে কোর্টে থাকতে পারে।
সি আর মামলার রেকর্ড থানায় থাকে না।
তবে অন্য থানায় তার বিরুদ্ধে মামলা
রয়েছে বলে শুনেছি। নিহত মামুনের
পিতার অভিযোগ সম্পর্কে তিনি বলেন,
তিনি তার পুত্র হত্যার অভিযোগ যেভাবে
লিখেছেন, সেভাবেই রেকর্ড করা হয়েছে। পলাশ ডাংগা এলাকায় বিভিন্ন মিল ফ্যাক্টরি করতে গেলে দেলু বাহিনীর প্রধান দেলুকে মোটা অংকের টাকা দিতে হয়। শীতলক্ষ্যা নদীতে নৌ ডাকাতি করত দেলু
রাজনৈতিক ছত্রছায়ায় আঙ্গুল ফুলে হয়েছে সে কলা গাছ হত্যা, রাহাজানি মারামারি চাঁদাবাজি সহ তার বিরুদ্ধে রয়েছে চল্লিশটির উপর মামলা ।
নাম প্রকাশ করা অন ইচ্ছুক শর্তে একাধিক শিল্প কারখানার মালিক জানান দেলু বাহিনী জোরপূর্বক দলীয় ক্ষমতা ব্যবহার করে মাটি ভরাট ,জমি কেনা ও কনস্ট্রাকশন কাজ এর কন্ট্রাক তাকে দিতে হয় ।
এবং বাজার মূল্য থেকে চড়া মূল্যে তাকে কাজ দিতে হয় যেসব কোম্পানি তাকে কাজ না দেয় তাদের উপর নেমে আসে নির্যাতন অত্যাচার ।
। তার বাহিনীর অত্যাচারে এই এলাকা থেকে শিল্প কারখানা দূরে চলে যাচ্ছে শিল্প মালিকরা পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নে শিল্প কারখানা করতে অনীহা প্রকাশ করছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি ।
এ বিষয়ে জানতে দেলোয়ার হোসেন
দেলুর মোবাইলে বারবার ফোন করা হয়।
কিন্তু তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া
যায়। নাম প্রকাশ না করার শর্তে তার এক
সহযোগী জানায়, মামুন হত্যাকাণ্ডের পর
থেকে পালিয়ে বেড়াচ্ছে দেলু।

Daily Frontier News