এস.এম দুর্জয়:-
“ঈদ মানে খুশী ঈদ মানে আনন্দ”ঈদ এসে ভুলিয়ে দেয় সকল দ্বিধা দ্বন্ধ।দেশ ও বিদেশসহ বিশ্বের সকল মুসলিম উম্মার প্রতি মুসলিম জাতির আনন্দময় দিন আগত।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কাওরাইদ ইউনিয়নবাসীসহ সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদের কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন,গাজীপুর জেলা যুবলীগের আহ্বায়ক সদস্য ও বলদীঘাট জান মাহমুদ সরকার উচ্চ বিদ্যালয় এবং যোগীরছিট উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো:কামরুল হাসান মন্ডল।তিনি বলেন সিয়াম সাধনার মাস শেষে সকল মুসলিম উম্মার জন্য অপেক্ষা করছে বছরের শ্রেষ্ঠতম আনন্দের দিন পবিত্র ঈদুল ফিতর।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র দীর্ঘায়ু কামনা করেন এবং সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমানা আলী টুসি(এমপি)মহোদয়ের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নবাসীসহ সকলকেই জানাচ্ছি ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।মো:কামরুল হাসান মন্ডল বলেন,ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশী আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর।ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য,সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।পবিত্র ঈদুল ফিতর সবার জীবন বয়ে আনুক সুখ,সমৃদ্ধি ও সফলতা।ঈদের দিনের মত আগামী দিন গুলো হোক অনাবিল আনন্দময়।পবিত্র ঈদুল ফিতরের দিনে সারা বিশ্বের মুসলিম উম্মাহ’র শান্তি সমৃদ্ধি ও সফলতা কামনা করছি।দেশবাসীর সুখ-শান্তি,সমৃদ্ধি,সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করছি।সেই সাথে আমি সবাইকে আবারো আন্তরিকভাবে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই।
“ঈদ মোবারক”
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics