মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রুবেলের দায়ের করা মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে ৭ কর্মদিবসের মধ্যে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত।
১১ আগষ্ট ২০২২ রোজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরেফিন আহমেদ হ্যাপি এই আদেশ প্রদান করেন।
আদালত সুত্রে জানা গেছে, ২০২০ সালের ১৬ ডিসেম্বর রাতে ফেসবুক লাইভে এসে নির্বাচন কমিশন ও সরকারের বিরুদ্ধে বক্তব্য দেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলের নামও উল্লেখ করে সমালোচনা করেন। পরে ২০ ডিসেম্বর আদালতে সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে মামলা দায়ের করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সদর মডেল থানা-পুলিশকে নির্দেশনা দেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল বলেন,পুলিশ তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করেছেন। প্রতিবেদন দাখিলের পর আজ শুনানিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সদর) আদালতের বিচারক নুরুল হক নূরকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া আদালতে হাজিরের নির্দেশ দেন।আর যদি ৭ কর্মদিবসের মধ্যে নূর হাজির না হন তাহলে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলেও জানা গেছে।
নুরের বিরোদ্ধে মামলার বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন, ‘আমি বিজ্ঞ আদালতের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করছি।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics