আঃ ছাত্তার মিয়া নরসিংদীঃ-
আসছে আগামী ২৮ শে ফেব্রুয়ারি নরসিংদী সদর উপজেলার নুরালাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৬ নং ওয়ার্ডের বর্তমান সফল মেম্বার আমির হোসেন জনতার দাবীর মুখে আবারও মেম্বার প্রর্থী হবে বলে জানা যায়। এলাকাবাসি সূত্রে জানা যায় গতঃ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে তিনি নির্বাচিত হয়েছিলেন। নির্বাচিত হয়ে তিনি এলাকায় ন্যায় বিচার প্রতিষ্ঠায় নিরলশ ভাবে কাজ করে আসছেন। তিনি এলাকার উন্নয়নে চেয়ারম্যানের সাথে সমন্নয় করে ব্যপক ভুমিকা রেখেছেন। উনার আমলে জুয়েলের বাড়ি হতে কাউসারের মিল পর্যন্ত সি.সি রাস্তা হয়। মহিলা মেম্বার মনোয়ারার বাড়ি হতে দেওয়ান বাড়ি বাইতুল হাম জামে মসজিদ পর্যন্ত রাস্তা হয়। ছোট রামচন্দ্রী ব্রীজ হতে ১২ ফুট প্রস্ত ২ হাজার ফিট দৈঘ্য রাস্তা ইটের সলিং করা হয়। অবকাঠামোগত উন্নয়নে তিনি ব্যপক ভুমিকা পালন করেছেন। তিনি এলাকা থেকে চুরি, ডাকাতি, ছিনতাই ও ইভটেজিং বন্দ করেছেন। এলাকায় ন্যয় বিচার প্রতিষ্ঠা করেছেন। বাল্য বিবাহ বন্ধ , বয়স্ক বাতা,বিধবা ভাতা বিতরনে সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত করেছেন। এলাকাবাসি বিগত দিন তার কর্মে সন্তষ্টি প্রকাশ করে আসন্ন ২৮ শে ফেব্রুয়ারি নির্বাচনে সফল মেম্বার মোঃ আমির হোসেনকে পুনরায় মেম্বার হিসেবে দেখতে চায়।তিনি পুনরায় জয়লাভ করতে পারলে ৬ নং ওয়ার্ডের অসমাপ্ত কাজ করবেন বলে একান্ত সাক্ষাৎকারে তিনি জানান।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics