সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ-
. জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় কুন্ডা থেকে ৬২ কেজি গাঁজা সহ মোঃ আলমগীর (৪০) নামে এক জন গ্রেফতার।
শনিবার ২৭ জানুয়ারি র্যাব -৯ গোপন সংবাদে জানতে পারে, নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়ন গাকুলপাড়া কড়াই গাছতলা নামক স্থান মাদকদ্রব্য বিক্রয় করার উদেশ্যে মৃত জুর আলীর ছেলে মোঃ আলমগীর সহ কতিপয় ব্যক্তি অবস্থান করছে। এই সংবাদ ভিত্তিতে র্যাব-৯ এর ওয়ান্ট অফিসার মোঃ শহীদুল ইসলাম খান সংগীয় ফোর্স নিয়ে ৩.৩০ ঘটিকায় উক্ত স্থান থেকে ৬২ কেজি গাঁজা সহ মোঃ আলমগীরকে গ্রেফতার করে নাসিরনগর থানায় সোপর্দ করে। এ ব্যাপারে নাসিরনগর থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬ (১)এর ১৯(ঘ)-৪১ ধারায় মামলা দায়ের করে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics