সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় “মানবাধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন ” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৩ উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ অডিটরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান(দুলাল)। বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ (সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম এঁর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, ইসলামিক ফাউণ্ডেশন জেলার উপ-পরিচালক আশেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোজাম্মেল হক রেজা, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসীম কুমার পাল, সাধারণ সম্পাদক মোঃ লতিফ হোসেন। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শুভ্র সরকার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাক্কী, সরকারি মহাবিদ্যালয় এঁর ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামিল ফোরকান, সাংবাদিক সুজিত কুমার চক্রবর্তী, সাংবাদিক আক্তার হোসেন ভূইয়া, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম, দাঁতমন্ডল এরফানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ইলিয়াস মিয়া, প্রধান শিক্ষক কাজী আতাউর রহমান গিলমান, চেয়ারম্যান পুতুল রানী দাস,সুখদা বলরাম দাস, মুফতি মুখলেছুর রহমান প্রমুখ। মতবিনিময়ের পূর্বে প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য প্রশাসনকে নিয়ে উপজেলা মডেল মসজিদ পরিদর্শন করেন।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics