Daily Frontier News
Daily Frontier News

নাসিরনগরে ” বাংলা নববর্ষ” উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

 

 

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় পহেলা বৈশাখ বাংলা নববর্ষ -১৪৩০” উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১১ এপ্রিল ২০২৩ উপজেলা প্রশাসন এর উদ্যোগে প্রশাসনিক ভবন মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম এঁর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। আগামী ১৪ এপ্রিল ২০২৩ খ্রিঃ শুক্রবার ১লা বৈশাখ বাংলা নববর্ষ -১৪৩০ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্র বর্তী, সিনিয়র মৎস্য অফিসার শুভ্র সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া, সাংবাদিক আক্তার হোসেন ভূইয়া, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, শিবলী চৌধুরী, চন্দ্র শেখর কর্মকার, মোঃমনির হোসেন প্রমূখ। সভায় উপজেলা পরিষদ চত্বরে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ পালন উপলক্ষে নানান কর্মসূচি প্রণয়নসহ ২ দিন ব্যাপী বৈশাখী মেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রস্তুতি মূলক সভায় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সূধীজন।

Daily Frontier News