Daily Frontier News
Daily Frontier News

নাসিরনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

 

 

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ-

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার ১০ জানুয়ারি ২০২৩ নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।র‍্যালিটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসীম কুমার পাল এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া-১ (সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ লতিফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ জিতু মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, সাবেক দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী, সাবেক সাংস্কৃতিক সম্পাদক অরুণ ভট্টাচার্য, সাবেক শ্রম ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ বশির আল হেলাল, বীর মুক্তিযোদ্ধা কার্তিক চন্দ্র দাস, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ রায়হান আলী ভূইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল চন্দ্র চৌধুরী, ছাত্রলীগের সভাপতি শুভ সিদ্দিকী, সাধারণ সম্পাদক রাহুল রায়, কলেজ শাখার সভাপতি তমাল মিয়া, সাধারণ সম্পাদক আবির ইসলাম বাপ্পি, মহিলা আওয়ামী লীগের সভাপতি রুবিনা আক্তার, সাধারণ সম্পাদক সাহানা বেগম প্রমুখ। তাছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/ সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আলোচনা সভার শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Daily Frontier News