সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সোমবার ৭ নভেম্বর সকালে উপজেলা প্রশাসন এর উদ্যোগে পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম এঁর সভাপতিত্বে “ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২” উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, সহকারী কমিশনার ভূমি মোঃ মোনাববর হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়, থানা অফিসার ইনচার্জ তদন্ত মোঃ আতিকুর রহমান আতিক, নাসিরনগর সরকারি মহাবিদ্যালয় এঁর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জামিল ফোরকান, সিনিয়র মৎস্য অফিসার শুভ্র সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজাহারুল ইসলাম ভূইয়া,মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস, শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সাংবাদিক সুজিত কুমার চক্রবর্তী, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম, সাংবাদিক আক্তার হোসেন, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ জসীম উদ্দিন, সাংবাদিক মুরাদ মৃধা, নির্বাচন কর্মকর্তা,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষক সহ জনপ্রতিনিধিগণ।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics