Daily Frontier News
Daily Frontier News

নাসিরনগরে ” জাতীয় ভোটার দিবস” পালিত

 

 

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় “৫ম জাতীয় ভোটার দিবস” পালিত হয়েছে।
বৃহস্পতিবার ২ মার্চ ২০২৩ উপজেলা প্রশাসন ও নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনিক ভবন মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম এঁর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম।”ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” এই প্রতিপাদ্য সামনে রেখে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাক্কী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ লতিফ হোসেন,সিনিয়র মৎস্য অফিসার শুভ্র সরকার, সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জামিল ফোরকান, সাংবাদিক সুজিত কুমার চক্রবর্তী, শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজাহারুল ইসলাম ভূইয়া, পল্লী বিদ্যুৎ সমিতি ডিজিএম মোঃ জসীম উদ্দিন, প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সকল দপ্তরের কর্মকর্তা/ কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক, ইমাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষক, ইমাম,শিক্ষক সমিতির প্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ।

Daily Frontier News