Daily Frontier News
Daily Frontier News

নাসিরনগরে ” গণহত্যা দিবস ” পালিত

 

 

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৩ পালিত হয়েছে।
শনিবার ২৫ মার্চ উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম এঁর সভাপতিত্বে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, কৃষি কর্মকর্তা আল-মামুন, থানা অফিসার ইনচার্জ তদন্ত মোঃ আতিকুর রহমান আতিক। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, নাসিরনগর সরকারি মহাবিদ্যালয় এঁর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জামিল ফোরকান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল চন্দ্র চৌধুরী প্রমুখ। সভার শেষে গণহত্যার উপর দুর্লভ আলোক চিত্র,প্রামাণ্যচিত্র প্রদর্শনী, গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনসহ সূধীজন।

Daily Frontier News