সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ-
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২ ৫ জানুয়ারি ২০২৪ খ্রিঃ প্রশাসনিক ভবন মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম এঁর সভাপতিত্বে মাসিক আইন- শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বাল্যবিবাহ, নারীনির্যাতন, মাদক, জুয়া, চুরি,ডাকাতি ও চিনতাই,জঙ্গিবাদ, সন্ত্রাস, নাশকতা,গুজব ইত্যাদি বিষয়ে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ,উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ মোনাববর হোসেন, ভাইস চেয়ারম্যান , মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানা অফিসার ইনচার্জ তদন্ত মোঃ সোহাগ রানা, থানা অফিসার ইনচার্জ তদন্ত সঞ্চয় কুমার সরকার, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্র বর্তী, মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, সাংবাদিক আক্তার হোসেন ভূইয়া, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়, কৃষি কর্মকর্তা আল-মামুন, মৎস্য অফিসার শুভ্র সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম ভূইয়া, আনসার বিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইকবাল মিয়া, ফান্দাউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুকুজ্জামান ফারুক, চাতলপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম,ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া,ধরমন্ডল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিকুল ইসলাম, কুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডঃ নাছির উদ্দিন ভূইয়া প্রমুখ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণসহ আইন শৃঙ্খলা কমিটির সম্মানিত সদস্যগণ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics