সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ-
. জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় অবৈধভাবে ড্রেজারে মাটি উত্তোলন করার দায়ে ৩(তিন) ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার ১৭ই মার্চ ২০২৪ খ্রিঃ বিকাল ৪টার উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষ্মীপুর বাজার সংলগ্ন রাস্তার পাশের জমি থেকে অবৈধভাবে ড্রেজার দ্বারা মাটি উত্তোলনরত অবস্থায় মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ মোনাববর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ৩ জন ব্যক্তিকে আটক করেন। অবৈধভাবে ড্রেজার দ্বারা মাটি উত্তোলন করায় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫(১) ধারা লঙ্ঘনে ১৫(১) ধারায় আসামী মো: সুরুজ মিয়া (৬০) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অপর দুজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ মোনাববর হোসেন জানান, মোবাইল কোর্ট অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics