রবিউল ইসলাম শেরপুর প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) শেরপুর জেলার আয়োজনে ‘বঙ্গবন্ধু শিক্ষা বৃত্তি’ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে জন প্রতি ৭২০০০ হাজার টাকা করে মোট ১৭,২৮,০০০ টাকার দ্বিতীয় ধাপের ব্যাংক চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১০ মে শুক্রবার নালিতাবাড়ীর এনজেসিএস ভবনে অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ এসডিএফ কর্তৃক শেরপুর জেলায় ২৪ জন মেধাবী ‘বঙ্গবন্ধু শিক্ষা বৃত্তি’ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে জন প্রতি ৭২০০০ হাজার টাকার দ্বিতীয় ধাপের ২৪০০০ টাকা করে চেক প্রদান করা হয়েছে।
শেরপুর জেলা ব্যবস্থাপক মাহমুদ হাসান এর সভাপতিত্বে,জেলা যুব কর্মকর্তা রুমান আহমেদ এর সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন মোঃ আবদুস সামাদ ফারুক সিনিয়র সচিব (অব), চেয়ারপারসন বোর্ড অব ডিরেক্টরস, এসডিএফ,বিশেষ অতিথি জনাব মোঃ আবুল হোসাইন,আঞ্চলিক পরিচালক, ময়মনসিংহ অঞ্চল।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics