Daily Frontier News
Daily Frontier News

নালিতাবাড়ীতে আস্থা প্রকল্পের যুব ফোরাম সক্রিয়করণ সভা অনুষ্ঠিত

 

রবিউল ইসলাম শেরপুর প্রতিনিধি

 

শেরপুরের নালিতাবাড়ীতে, আস্থা প্রকল্পের নালিতাবাড়ী যুব ফোরাম এর সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে ।

২২ জানুয়ারি (সোমবার)উপজেলা শহরের আড়াইআনী বাজার এলাকায় উপজেলা প্রথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে স্বাবলম্বী উন্নয়ন সমিতি এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

আস্থা প্রকল্পের ডিস্ট্রিক কোঅর্ডিনেটর ফিরোজ আহমেদ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন নালিতাবাড়ী উপজেলা যুব ফোরামের আহ্বায়ক জনাব কৌশিক ইকবাল আকাশ।
জাতীয় যুব নীতি ২০১৭ এর আলোকে সহিংসতা প্রতিরোধে শান্তি,সহনশীলতা এবং সামাজিক সংহতি রক্ষা করার জন্য,সংখ্যালঘু এবং প্রান্তিক জনগোষ্ঠীকে সংবেদনশীল করে তোলার লক্ষ্যে আস্থা প্রকল্পের যুব ফোরাম এর সদস্যরা নালিতাবাড়ীর ১২ টি ইউনিয়নে উঠান বৈঠকের আয়োজন করবেন।

আস্থা প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন স্বাবলম্বী উন্নয়ন সসমিতির মনিটরিং ও রিপোর্টিং অঅফিসার জনাবা অনন্যা জ্যোতি।

সভায় উঠান বৈঠক সম্পর্কে উন্মুক্ত আলোচনায় অংশ নেন আস্থা প্রকল্পের নালিতাবাড়ী যুব ফোরামের সদস্যরা।

অন্যান্যের মধ্যে সভায় উপস্থিত ছিলেন আস্থা প্রকল্পের যুগ্ম আহ্বায়ক সুজন চন্দ্র,অমা রাণী দেবসেন,সাংবাদিক ও আস্থা প্রকল্পের সদস্য রবিউল ইসলাম মন্ডল, সাংবাদিক মনোয়ার হোসেন,সারোয়ার হোসেন,আবু রাসেল,নাট্যকর্মী আশরাফুল,চৈতী দাস,প্রণতি রাণী,নন্দিতা নরেক,ত্রিনতি চিরান এবং আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার সাইকা উম্মাসী ছাড়াও নালিতাবাড়ী যুব ফোরাম এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Daily Frontier News