জামাল উদ্দিন স্বপন নিজস্ব প্রতিবেদক,
নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে নাঙ্গলকোট পৌরসভার মেয়র আবদুল মালেক আনারস প্রতিক প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণা চালিয়ে আচরণবিধি লঙ্ঘল করেছেন বলে অভিযোগ উঠেছে। মো. শহীদুল আলম পাটোয়ারী জেলা রির্টানিং কর্মকর্তার নিকট একটি অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হাসান ভূঁইয়ার দোয়াত কলম প্রতিকের নির্বাচন পরিচালনা কমিটির জনসংযোগ কর্মকর্তা মো. শহীদুল আলম পাটোয়ারী নাঙ্গলকোট পৌরসভার মেয়র আবদুল মালেক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনৈক প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন বলে উপজেলা পরিষদ নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার নিকট এ অভিযোগ দায়ের করেন।
সহকারি রির্টানিং কর্মকর্তা ও নাঙ্গলকোট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, এবিষয়ে নাঙ্গলকোট পৌরসভার মেয়র আবদুল মালেককে অভিযোগে আনীত বিষয় গুলো থেকে বিরত থাকার জন্য মৌখিক ভাবে বলা হয়েছে।
সূত্র জানায় তিনি মুখলেকা দিয়ে আপাতত ছাড় পেয়েছেন ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics