স্পেশাল করেসপন্ডেন্ট
নরসিংদীবাসীর দীর্ঘদিনের দাবি নরসিংদী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল দ্রুত বাস্তবে রূপ নিতে যাচ্ছে, নরসিংদীবাসী সুফল ভোগ করতে পারবে। রোগীদের ঝুকি নিয়ে আর ঢাকা যেতে হবে না, এ হাসপাতালে সব ধরনের উন্নত সুচিকিৎসা প্রদান করা হবে। নরসিংদী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল প্রতিষ্ঠা করা। এ হাসপাতালের মাধ্যমে এলাকার অসহায় দরিদ্র মানুষের জন্য স্বল্প মূল্যে উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। মানবিক কাজ হিসেবে স্থাস্থ্য সেবামুলক সকল ধরনের কার্য্যক্রম মানুষের দোরগোড়ায় পৌছে দিতে এ উদ্যোগ গ্রহন করা হয়েছে। এলাকার মানুষ ভাল থাকার জন্য হয়রানী মুক্ত উন্নত চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্য। প্রায় ৫০০ শত বিঘা নিজস্ব জমিতে ২৫০ শয্যাবিশিষ্ট নরসিংদী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের নতুন ভবনের নির্মান কাজের শুভ উদ্ধোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ শনিবার সকালে নরসিংদী টু মদনগঞ্জ রোডে বাগাহাটা টেকপাড়াতে মনোরম পরিবেশে নরসিংদী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের নতুন ভবন এর নির্মান কাজের শুভ উদ্ধোধনী অনুষ্ঠানে নরসিংদী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের চেয়ারম্যান, সাবেক অতিরিক্ত সচিব বীরমুক্তিযোদ্ধা সামসুজ্জামানের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক ডা: এটিএম গোলাম দস্তগীর এর সঞ্চালনায় নরসিংদী জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক ও রাফাহ ওয়েল ফেয়ার টাস্ট এর চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ সাইদুর রহমান রাসেল এ কথা বলেন। তিনি আরো বলেন, প্রস্তাবিত নরসিংদী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল ২০১৬ সালে ২শত কোটি টাকা ব্যায়ে প্রকল্প বাস্তবায়নের জন্য যাত্রা শুরু করে ছিলেন। নরসিংদী একটি সুপ্রাচীন ও বিখ্যাত নাম।
আড়িয়াল খাঁ, স্রোতস্বিনী মেঘনা ও শীতলক্ষ্যার সুকোমল জলধারায় প্রস্তাবিত এর জনপদ। দেশের অন্যতম নদীবন্দর ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে এটা সুপরিচিত। আশির দশকে ছয়টি উপজেলা ও ৫টি পৌরসভা নিয়ে গঠিত হয় নরসিংদী জেলা। এ জেলায় ১৮ লক্ষ লোকের বসবাস। নরসিংদীতে মেডিক্যাল কলেজ হাসপাতাল না থাকায় নরসিংদীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন নরসিংদীতে মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল প্রতিষ্ঠা করা নরসিংদী খ্যাতিমান গুণী ব্যক্তিবর্গের প্রচেষ্ঠায় জনকল্যান সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে সকল পরিচালক ও সদস্যদের প্রচেষ্টায় নির্মান কাজ বাস্তবায়ন হতে যাচ্ছে। নরসিংদী বাসীকে উন্নত স্বাস্থ্য সেবা দিতে হাসপাতালের ৫০১ একর জমির মধ্যে ৭ হাজার বর্গফুট ভবনের প্রাথমিকভাবে স্থাপনার নির্মাণ কার্য্যক্রম দ্রুত এ কাজ সম্পন্ন করা হবে। নরসিংদী কলেজ এন্ড হাসপাতালের পরিচালনা কমিটি দীর্ঘ মেয়াদি পরিকল্পনা হাতে নিয়ে উক্ত হাসপাতালের কার্য্যক্রম পরিচালনা করে আসছে, মানব সেবায় বিশেষ অবদান রাখতে নরসিংদী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল প্রতিষ্ঠার জন্য এলাকার বৃত্তবানদের মানব সেবায় এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
এ সময় আরো বক্তব্য রাখেন- শিলমান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: গিয়াস উদ্দিন মাষ্টার, নরসিংদী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল এর কো-চেয়ারম্যান ও নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর বীরমুক্তিযোদ্ধা কালাম মাহমুদ, নরসিংদী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল এর পরিচালক প্রকৌশলী নুরুল আমিন ভুইয়া বাচ্চু, নরসিংদী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল এর উপ ব্যবস্থাপনা পরিচালক বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, নরসিংদী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল এর পরিচালক বিশিষ্ট শিল্পপতি রাশেল বিন হাসানাত, নরসিংদী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল এর প্রতিষ্ঠাতা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান সরকার, নরসিংদী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল এর পরিচালক সাখায়াত হোসেন, নরসিংদী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল এর পরিচালক নিহার রঞ্জন সাহা, নরসিংদী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল এর পরিচালক ডা: আফসারী সুলতানা,নরসিংদী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল এর পরিচালক বাবু মানিক লাল, নরসিংদী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল এর সদস্য মো: শফিকুল ইসলাম মাষ্টার, সমাজ সেবক এমবিবিএস ডা: আশরাফুল হক প্রমুখ।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics