Daily Frontier News
Daily Frontier News

নরসিংদীতে প্রথম পরিবেশ বন্ধব ফাস্ট অটো ব্রিকস

 

নরসিংদী প্রতিনিধি ঃ

নরসিংদী জেলা পলাশ ও শিবপুর বডার এলাকায় ফাস্ট অটো ব্রিকস নামে একটি পরিবেশ বান্ধব ইটের ভাটা প্রতিষ্ঠিত হয় । এই ইটের ভাটা টি সুনামের সাথে পরিবেশ বাধ্য হিসেবে পরিচালিত হয়ে আসছে ।
জানাযায় ২০১৮ ইং নদীর পাড়ে ২৫ বিঘা জমি ক্রয় করে চারপাশে দেয়াল নির্মাণ করে পরিবেশের সার্টিফিকেট গ্রহণ করে সুনামের সাথে পরিচালনা করে আসছে।
ফাস্ট অটো ব্রিকস এর ম্যানেজার জন মিঠু বাড়ৈই জানান আমাদের ফাস্ট অটো ব্রিকস বিএসটিআই অনুমোদিত ও পরিবেশ বান্ধব ইটিপি সহ সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত।
চরসিন্দু এলাকার ফরিদ উদ্দিন এই প্রতিবেদকে জানান ফাস্ট আটো ব্রিকস পরিবেশ বান্ধব ও কৃষি বান্ধব এই কারখানা স্থাপনে আমাদের এলাকার কোন সমস্যা হচ্ছে না।এলাকার কৃষক ফরহাদ বলেন ফাস্ট আটো ব্রিকস এর জন্য আমাদের কৃষকের কোন ক্ষতি হয় না এবং আমাদের কোন অভিযোগ নেই আমরা ভালো আছি ।
কৃষাণি কুহিনুর বেগম বলেন ফাস্ট আটো ব্রিকস আমাদের ফসলের কোন ক্ষতি করে না পরিবেশ বান্ধব বরং এলাকার সাধারণ মানুষের উপকারে আসে। কৃষক রহিম উদ্দিন বলেন আমরা এই কারখানার ইট দিয়ে বাড়ি নির্মাণ করছি ইটের মান অনেক ভালো এবং আমাদের কোনো ক্ষতি হয়নি
চরসিন্দুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন বলেন ফাস্ট অটো ব্রিকস এর বিষয়ে কোনো অভিযোগ আমার কাছে আসেনি । আমার জানামতে প্রতিষ্ঠানটি সরকারি বিধি মোতাবেক পরিচালিত হয়ে আসছে ।

Daily Frontier News