Daily Frontier News
Daily Frontier News

নবীনগরে চেয়ারম্যান প্রার্থীর সাংবাদিকদের সাথে মত-বিনিময় ও ইফতার

 

মাসুম মির্জা নবীনগর ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধিঃ-

 

.    জেলা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জেলা পরিষদ ডাক বাংলোর ডাইনিং রুমে উপজেলা চেয়ারম্যান প্রার্থী এইচ এম আল-আমিনের স্থানিয় সাংবাদিকদের সাথে মত-বিনিময় ও ইফতার পার্টির আয়োজন করেছেন।

শনিবার (২৩-০৩-২৪) বিকালে সাংবাদিক গৌরাঙ্গ দেববনাথ অপু, সাংবাদিক জালাল উদ্দিন মনিরের সঞ্চালনায়, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবু আলম লিটনের দোয়া প্রার্থনার মাধ্যমে এ আয়োজনটি অনুষ্ঠিত হয়েছে। এইচ এম আল আমিন বাংলাদেশ কেন্দ্রিয় আওয়ামী যুব লীগের সদস্য ও রাজপথের লড়াকু সৈনিক।

মত বিনিময় সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা নিয়ে সাংবাদিকদের মধ্যে সাংবাদিক মোঃ নাছির উদ্দিন, সাংবাদিক মাহাবুব মুর্শেদ, সাংবাদিক ও চিত্রশিল্পী সঞ্জয় শীল, সাংবাদিক খলিলুর রহমান খলিল এবং মিঠু সূত্রধর পলাশের প্রশ্নের জবাব দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সুভাষ সাহা, মিঠুধর চৌধুরী,সফর আলী, খান জাহান আলী চৌধুরী, জামাল হোসেন পান্না, মাজেদুল ইসলাম মাজেদ, শফিউল আলম, রেজাউল হক রহমত, রুহুল আমিন চিশতি, জাবেদ রহিম জীবন, কয়েছ আহমেদ, মনির হোসেন, আব্দুল হাদী, খন্দকার আলমগীর, হুমায়ুন কবির, সোহেল রানা, জহিরুল ইসলাম, মমিনুল হক রুবেল, এসএম অলিউল্লাহ, মাহমুদুর রহমান, শেখ মিহাদ বাবু, বিপ্লব নিয়োগী তন্ময়, আবু হাসান আপন সহ অন্যান্যরা।

Daily Frontier News