Daily Frontier News
Daily Frontier News

নবীগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

 

 

বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকেঃ-

নবীগঞ্জ উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১১টার সময় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার।
এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ডালিম আহমেদ, স্বাস্থ্য প,প কর্মকর্তা আব্দুস সামাদ, উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, মুক্তিযোদ্ধা নুর উদ্দিন (বীর প্রতীক), প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিল হোসেন, ইউ/পি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, নির্মুলেন্দু দাশ রানা,আক্তার হোসেন ছুবা,ইমদাদুল হক চৌধুরী, ছালিক মিয়া, রঙ্গলাল দাশ, নোমান হোসেন, বাস মালিক সভাপতি ইয়াওর মিয়া, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, প্রাথমিক শিক্ষা অফিসার কাজী সাইফুল ইসলাম সহ আরো অনেকেই। সভায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা জোয়া, চুরি বন্ধসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়।

 

Daily Frontier News