বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:-
. নবীগঞ্জে ৪২ পিছ মরণ নেশা ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে নবীগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করেছে। সোমবার (১ জুলাই) হবিগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
. এ ব্যাপারে নবীগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, গত রবিবার সন্ধ্যারাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ শহরতলীর নবীগঞ্জ -শেরপুর সড়কে জনৈক যুবক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য প্রস্ততি নিচ্ছে। এমন সংবাদে
. তাৎক্ষণিক একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে ৪২পিছ ইয়াবা ট্যাবলেটসহ নবীগঞ্জ পৌর এলাকার সালামত পুর গ্রামের সুজন মিয়া (৩৮) নামের যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়।।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics